বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ভারতীয় হাইকমিশনার আমদানি-রফতানি পণ্যে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে সরকারকে জানাবেন এবং আলোচনার মাধ্যমে দুই দেশের বিদ্যমান বাণিজ্য সমস্যার সমাধান করবে।
সোমবার (২ মার্চ) সচিবালয়ে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।বাণিজ্যমন্ত্রী বলেন, ভারত থেকে সাড়ে নয় বিলিয়ন ডলারের পণ্য আমদানি হয়। বাংলাদেশ দেড় বিলিয়ন ডলার রফতানি করে। অন্তর্বর্তী সরকারের আমলে ভারত বিভিন্ন রফতানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল। বাংলাদেশও কিছু নিষেধাজ্ঞা দিয়েছে।এসময় মন্ত্রী বলেন, হরমুজ প্রণালি অল্পদিন বন্ধ থাকলে সমস্যা নেই। এ নিয়ে এখনই উদ্বেগের কিছু নেই। আমদানি পণ্যসহ জ্বালানির মজুত আছে।ভারতীয়
হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ব্যবসা, অর্থনীতি ও বিনিয়োগসংক্রান্ত বিষয়গুলোতে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই। এছাড়াও দুই দেশের বাণিজ্য, অর্থনৈতিক সম্পর্ক ও জনগণকেন্দ্রিক সহযোগিতা সব ক্ষেত্রে আরও জোরদার করত চাই বলে মন্তব্য করেন তিনি।
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম। দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: বোরহান উদ্দিন

No comments:
Post a Comment