শরীয়তপুর জেলা ছাত্রদলের কমিটি ঘিরে আলোচনা, শীর্ষ পদে একাধিক নেতার দৌড় - July24bd

Breaking

July24bd

বাংলাদেশের সর্বশেষ খবর, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন ও ব্রেকিং নিউজের বিশ্বস্ত বাংলা নিউজ পোর্টাল।

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Tuesday, 17 March 2026

শরীয়তপুর জেলা ছাত্রদলের কমিটি ঘিরে আলোচনা, শীর্ষ পদে একাধিক নেতার দৌড়

 



নাট্যকার মোঃ মনির সরদার (শরীয়তপুর)থেকেঃ

শরীয়তপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জেলা শাখার নতুন কমিটি গঠনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও জল্পনা-কল্পনা শুরু হয়েছে। শীর্ষ নেতৃত্বে আসতে ইতোমধ্যে প্রায় এক ডজন সম্ভাব্য ছাত্রনেতার নাম আলোচনায় উঠে এসেছে।

জানা গেছে, আসন্ন কমিটিতে সভাপতি পদে শক্ত অবস্থানে রয়েছেন খান বাহাদুর আফজাল নূর ও সোহেল তালুকদার। এ দুই নেতার পাশাপাশি অন্যান্য পদপ্রত্যাশী নেতারাও নিজেদের যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা ও ত্যাগের ইতিহাস তুলে ধরে নেতাকর্মীদের মাঝে সমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা মনে করছেন, দীর্ঘদিন পর একটি শক্তিশালী ও কার্যকর কমিটি গঠন করা সময়ের দাবি। তারা আশা করছেন, যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বের সমন্বয়ে নতুন কমিটি গঠিত হবে, যা সংগঠনের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে।

এদিকে, কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। শিগগিরই নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

No comments:

Post a Comment