Wednesday, 11 March 2026
গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় ব্যাটারি ও কসমেটিকসসহ আটক ২
সিলেটের গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় ব্যাটারি ও কসমেটিকস পণ্যসহ ২ জনকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানাযায়, বুধবার (৪ মার্চ) ভোররাতে উপজেলার তিতারাই এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে পুলিশ সংবাদ পায় চোরাকারবারীরা সীমান্তবর্তী এলাকা থেকে সরকারী শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পন্য বোঝাই একটি ডিআই পিকআপ যোগে রাধানগর বাজার হয়ে সিলেট শহরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।
এমন সংবাদে তিতারাই এলাকায় সন্দেহজনক একটি ডিআই পিকআপ গাড়ী রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা-মেট্রো-ন-২১-৪৮০২ কে থামার সংকেত দেন। কিন্তু পুলিশের সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা করলে উত্তর লাবু গ্রামের ফারুক আহমেদের ছেলে আব্দুল কাইয়ুম (২৯) ও ফেনাইকুনা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে রামিম আহমদ (২২) কে আটক করে। এবং গাড়িটি তল্লাসি করে ১০ লক্ষ ২৪ হাজার পিস ভারতীয় ছোট ব্যাটারি ও ২ হাজার ৩ শত ৪ পিস পন্ডস ফেসওয়াস জব্দ করে।
যাহার আনুমানিক বাজার মূল্য ৬৬ লক্ষ ৪১ হাজার ৬ শত টাকা বলে জানিয়েছে পুলিশ।
বিপুল পরিমান ভারতীয় পণ্যসহ দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ধৃত আসামীদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকদ্রব্য ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
July24bd একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদভিত্তিক প্ল্যাটফর্ম। সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশ ও বিদেশের সর্বশেষ খবর দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।
আমাদের ওয়েবসাইটে নিয়মিতভাবে রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, শিক্ষা, অর্থনীতি, প্রযুক্তি, খেলাধুলা, বিনোদনসহ গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী নানা বিষয়ের সংবাদ প্রকাশ করা হয়। প্রতিটি সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
July24bd বিশ্বাস করে—
সঠিক তথ্যই একটি সচেতন সমাজ গঠনের মূল চাবিকাঠি।
পাঠকের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা নিরপেক্ষ সাংবাদিকতা চর্চা করে যেতে চাই।
আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
— July24bd টিম

No comments:
Post a Comment