একদিনেই সিলেটে কুশিয়ারার গর্ভে বিলীন ৫ বসতবাড়ি - July24bd

Breaking

July24bd

বাংলাদেশের সর্বশেষ খবর, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন ও ব্রেকিং নিউজের বিশ্বস্ত বাংলা নিউজ পোর্টাল।

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Wednesday, 25 February 2026

একদিনেই সিলেটে কুশিয়ারার গর্ভে বিলীন ৫ বসতবাড়ি

  

একদিনেই কুশিয়ারার গর্ভে বিলীন ৫ বসতবাড়ি



সিলেটে জেলার গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফতেহপুর পূর্বপাড়ায় কুশিয়ারা নদীর হঠাৎ ভাঙ্গনে বিলীন হয়ে গেছে ৫টি পরিবারের বসতবাড়ি। মঙ্গলবার বিকেলে এ নদী ভাঙ্গনের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল আড়াইটার দিকে হঠাৎ নদীভাঙ্গন দেখা দিলে চোখের পলকেই ফতেহপুর পূর্ব পাড়া গ্রামের আবুল হোসেন, আবুল কাহের, মুসলিম উদ্দিন, আব্দুল আহমদ এবং হারুন মিয়ার বসতবাড়ি মুহুর্তের মধ্যেই চোখের সামনেই বিলীন হয়ে যায়। কিছু বুঝে উঠার আগেই পরিবারগুলোর মাথাগোঁজার ঠাঁই একমাত্র ঘর আসবাবপত্র, গাছগাছালি নদীগর্ভে তলিয়ে যায়। কয়েকটি ঘরে কিছু আসবাবপত্র উদ্ধার করা গেলেও অধিকাংশ ঘরের আসবাবপত্র নদীতে তলিয়ে গেছে। একমাত্র মাথাগোঁজার ঠাই বসতভজটা সহ সবকিছু হারিয়ে পরিবারগুলো অসহায় হয়ে পড়েছে।

ভুক্তভোগী আবুল হোসেন অশ্রসিক্ত নয়নে জানান, আমার সব শেষ। কিছু বুঝে উঠার আগেই আমার বসতবাড়ি ভাঙ্গনে নদীতে তলিয়ে গেছে। আমার মূল্যবান যেসব আসবাবপত্র ছিল সেগুলোও নদীতে তলিয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেছি। কোথায় থাকবো পরিবার নিয়ে ভেবে পাচ্ছিনা।

আব্দুল আহমদ নামের আরেক ভুক্তভোগী জানান, হঠাৎ নদী ভাঙ্গন দেখা দিলে এলাকাবাসীর সহযোগিতায় আমার ঘরে কিছু গুরুত্বপূর্ণ আসবাবপত্র সরানো গেলেও বসতভিটা রক্ষা করা সম্ভব হয়নি।

এদিকে নদীভাঙ্গনের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে মঙ্গলবার রাতেই ছুটে যান সিলেট-৬ আসনের এমপি এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অস্থায়ীভাবে পুনর্বাসনের ব্যবস্থা করেন। এছাড়াও বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘটনাস্থলে পরিদর্শন করে স্থায়ী সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এমপি এমরান আহমদ চৌধুরী।

No comments:

Post a Comment