জাতীয় শহীদ সেনা হত্যা দিবস - July24bd

Breaking

July24bd

বাংলাদেশের সর্বশেষ খবর, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন ও ব্রেকিং নিউজের বিশ্বস্ত বাংলা নিউজ পোর্টাল।

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Wednesday, 25 February 2026

জাতীয় শহীদ সেনা হত্যা দিবস

 

কবিতা - জাতীয় শহীদ সেনা হত্যা দিবস

লেখক - নাট্যকার মোঃমনির সরদার 

ছবি: পিলখানা


লেখক - নাট্যকার মোঃমনির সরদার 



কালো এক দিন

রক্তভেজা ক্ষণ,

পঁচিশে ফেব্রুয়ারি

শোকে ভারী।


দুই হাজার নয়

ভুলিনি সেই ক্ষয়,

বাংলাদেশ রাইফেলস সদর দফতর,

পিলখানার প্রহর।


নিভে যায় আলো

দেশ হলো কালো,

চৌকশ সেনার

ঝরে রক্তধারা।


সাতান্ন বীরের প্রাণে 

দেশের গর্ব মান,

নিষ্ঠুর সে প্রহর

কাঁপে অন্তর।


বিশ্বাসের দেয়াল

ভেঙে দিল কাল,

বিদ্রোহের আড়াল

ছিল নীল জাল।


মেরুদণ্ড ভাঙার ছক

রক্তে লেখা শোক,

মায়ের বুক ফাঁকা

নিস্তব্ধ ঢাকা।


শিশুর নীরব কান্না

বাবা হারানোর যন্ত্রণা,

পিলখানার পথ,

আজও দেয় রক্ত 

শোকের মিছিল,

দীর্ঘ অবিরল।


হে শহীদ সেনা

জাতি রবে ঋণ,

তোমাদের ত্যাগ

জাতির অনুরাগ।


আত্মার মাগফেরাত চাই,

প্রার্থনায় হাত জড়াই।


সত্য হোক প্রকাশ

হোক ন্যায়ের বাস,

নেপথ্যে যারা

চিহ্নিত হোক তারা।


বিচারের আলো

হোক সত্য,

রক্তের ঋণ

শোধ হবে দিন।


শপথ আজ নিলাম

ভুলবো না কখনো,

পঁচিশে ফেব্রুয়ারি

শ্রদ্ধা অবিরত ধরি।


কালো সেই দিন,

জাতির হৃদয়ছাপ 

রক্তের লিখন।

No comments:

Post a Comment