Thursday, 26 February 2026
সিলেটে ছিনতাই ও জুয়া খেলার অভিযোগে আটক ৬
সিলেট নগরে পৃথক অভিযান চালিয়ে ছিনতাইয়ের চেষ্টা ও জুয়া খেলার অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ।এরমধ্যে নগরের তালতলা থেকে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দুইজনকে এবং মেন্দিবাগ এলাকা থেকে জুয়া খেলার অভিযোগে ৪ জনকে আটক করা হয়।বৃহস্পতিবার মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে পৃথক বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, দিনদুপুরে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
বুধবার বিকেলে নগরীর তালতলাস্থ পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে ছোরা ও ছিনতাইকাজে ব্যবহৃত অটোরিকশা জব্দ করা হয়েছে।আটককৃতরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমা তেলিবাজার বাইপাস এলাকার মৃত আবদুর রহমানের ছেলে ইকবাল হোসেন শফিক (২৭) ও কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার চিকনিচর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আবু রায়হান আব্দুল্লাহ (২৬)। আবদুল্লাহ নগরীর মেজরটিলার সৈয়দপুর কালা মিয়ার কলোনিতে বসবাস করতো।
সিলেটঅতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অটোরিকশায় এসে ছোরা ধরে ছিনতাইয়ের চেষ্টাকালে ওই দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে।অপরদিকে, বুধবার বিকালে মেন্দিবাগের জালালাবাদ গ্যাস অফিসের সামনা থেকে জুয়া খেলার অভিযোগে ৪ জনকে আটক করা হয়।তারা হলেন, ওই এলাকার ছালিক আহমদের ছেলে শরিফ আহমদ তারেক (২৬), কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার ভাটিয়া জহিরকোনা এলাকার মৃত হারিস মিয়ার ছেলে বর্তমানে নগরীর সাদারপাড়া বাসিন্দা মো. জাহাঙ্গীর, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার গোপালপুর এলাকার মঙ্গল মিয়ার ছেলে বর্তমানে নগরীর মেন্দিবাগ এলাকার বাসিন্দা মো. জামিল ও কোতোয়ালি থানার সোনাতলা সবুজ-২৫নং বাসার মৃত খলিলুর রহমানের ছেলে মো. শহীদ।শিলং তীরজুয়া খেলার সময় হাতেনাতে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
তাদের সবার বিরুদ্ধে ননএফআইআর মামলা দায়ের করে ৪ জনকেই আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
July24bd একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদভিত্তিক প্ল্যাটফর্ম। সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশ ও বিদেশের সর্বশেষ খবর দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।
আমাদের ওয়েবসাইটে নিয়মিতভাবে রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, শিক্ষা, অর্থনীতি, প্রযুক্তি, খেলাধুলা, বিনোদনসহ গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী নানা বিষয়ের সংবাদ প্রকাশ করা হয়। প্রতিটি সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
July24bd বিশ্বাস করে—
সঠিক তথ্যই একটি সচেতন সমাজ গঠনের মূল চাবিকাঠি।
পাঠকের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা নিরপেক্ষ সাংবাদিকতা চর্চা করে যেতে চাই।
আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
— July24bd টিম

No comments:
Post a Comment