সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগানে অবৈধ ঘর নির্মাণে গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক এর নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) বিকালে জাফলং চা বাগান ৯নং সেকশন চাউরাখেল মৌজায় উক্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন, ১১নং মধ্য জাফলং ইউনিয়নের বিট কর্মকর্তা এসআই রুবেল দাস, ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের বিট কর্মকর্তা এসআই হান্নান সহ পুলিশ সদস্যবৃন্দ, জাফলং চা বাগান কর্তৃপক্ষ এবং স্থানীয় ব্যক্তিবর্গ। এসময় ১১নং মধ্য জাফলং ইউনিয়নের ভিত্রিখেল গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল গফুরের অবৈধভাবে নির্মাণ করা দুটি ঘর উচ্ছেদ করে প্রশাসন।
এদিকে গফুর মিয়াকে আটক করা হলে তিনি অপরাধ স্বীকার করে মুচলেকায় উল্লেখ করেন, আমি গফুর মিয়া, পিতা-আব্দুল জব্বার, সাং-ভিত্রিখেল, থানা- গোয়াইনঘাট, সিলেট এই মর্মে মুচলেকা সম্পাদন করছি যে, আমি জাফলং চা বাগানের ৯ নং সেকশনের চাউরাখেল মৌজাস্থিত সরকারি খাস জমিতে অবৈধভাবে দুইটি ঘর নির্মাণ করেছিলাম, যা সহকারী কমিশনার (ভূমি), গোয়াইনঘাট এর নির্দেশে গোয়াইনঘাট থানা পুলিশের সদস্য, চা বাগান কর্তৃপক্ষ এবং স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে উচ্ছেদ করা হয়েছে। সরকারি জমিতে অবৈধ কাঠামো নির্মাণ করে আমি অপরাধ করেছি। উপস্থিত স্বাক্ষীর সম্মুখে আমি দোষ স্বীকার করিয়া অত্র মুচলেকা সম্পাদন করিলাম। তিনি অঙ্গিকার করে বলেন, ভবিষ্যতে কখনও সরকারি জমিতে অবৈধ কাঠামো, স্থাপনা নির্মাণ করবেন না এবং সর্বদা আইন মানিয়া চলবেন
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম। দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: বোরহান উদ্দিন

No comments:
Post a Comment