কবিতা -একুশ - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Friday, 20 February 2026

কবিতা -একুশ

কবিতা -একুশ লেখক নাট্যকার - মোঃমনির সরদার
রক্তে লেখা দিন ভাষার ঋণ, ফাল্গুনের হাওয়ায় আমার শপথ । মায়ের মুখের ভাষা প্রাণের আশা, রাজপথ জুড়ে অগ্নি সুরে। তরুণ বুক অদম্য সুখ, গুলি ঝরে তবু না থামে। শহীদের ডাক ভাঙে শোক, সালাম, বরকত অমর রক্ত। রফিক, জব্বার— জাগে অহংকার, ভাষার জন্য জীবন ধন্য। ঢাকার পথে স্মৃতির রথে, শহীদ মিনার অটল আবার। বাংলা আমার হৃদয়ধারা, একুশ মানে মাথা নত না। একুশ মানে স্বাধীনতা, চির অমলিন এই রঙিন দিন। রক্তে রাঙা ভালোবাসা, একুশ তুমি বাংলার ভূমি। একুশ তুমি চির অনন্ত ভূমি। ............................ কবিতা -একুশ লেখক নাট্যকার - মোঃমনির সরদার ২১/০২/২৬ইং গোসাইরহাট ,শরীয়তপুর।

No comments:

Post a Comment