কবিতা - একুশ তুমি অহংকার
কবি -জী মুহাম্মদ ইকবাল হোসেন
একুশ তুমি তেজ অহংকার বাংলা ভাষার জন্য
একুশ তুমি রূপ অলংকার বিশ্ব দ্বারে গণ্য।
একুশ তুমি মুক্ত রবি আলোর মত হাসো
একুশ তুমি প্রদীপ ছবি সকল প্রাণে ভাসো।
একুশ তুমি চির মহৎ বীর শহিদের নামে
একুশ তুমি কীর্তি বৃহৎ সতেজ প্রাণের দামে।
একুশ তুমি রক্ত নদী রাজপথ ভিজে লালে
একুশ তুমি প্রাণ অবধি নির্ভীক রণে ঢালে।
একুশ তুমি সালাম শফিক আপন জীবন দানে
একুশ তুমি জব্বার রফিক রক্ত নদীর বানে।
একুশ তুমি স্বপ্ন রাশি দুঃখ বিষাদ ভুলে
একুশ তুমি সুরের বাঁশি তৃপ্তি বাঁচার কূলে।
একুশ তুমি কৃষ্ণচূড়া শিমুল পলাশ ফাগুন
একুশ তুমি বিজয় চূড়া বুকে ভাষার আগুন।
একুশ তুমি জারি সারি ভাটিয়ালি গানে
একুশ তুমি বলিহারি ভালোবাসার টানে।
একুশ তুমি মিষ্টি বুলি শিশুর কোমল সুরে
একুশ তুমি হৃদয় তুলি শান্তি সুখের পুরে।
একুশ তুমি শহিদ মিনার স্মৃতির দৃশ্য'পটে
একুশ তুমি চতুর্কিনার পুষ্প ঘেরা তটে।
কবিতা - একুশ তুমি অহংকার
কবি -জী মুহাম্মদ ইকবাল হোসেন
তারিখঃ২১/০২/২০২৬ইং।
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম। দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: বোরহান উদ্দিন

No comments:
Post a Comment