নারীরা বিনা জামানতে ২৫ লাখ টাকা করে ঋণ পাবেন - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Monday, 16 February 2026

নারীরা বিনা জামানতে ২৫ লাখ টাকা করে ঋণ পাবেন

নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে পাবনায় নারী উদ্যোক্তাদের বিনা জামানতে ২৫ লাখ ঋণ দেওয়া হবে। সিএমএসএমই নারী উদ্যোক্তা খাতে জেলার ৩৯টি তফসিলি ব্যাংকের মাধ্যমে মাত্র ৫ পার্সেন্ট সুদে এ ঋণ বিতরণ করা হবে। বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর নির্বাহী পরিচালক মো. আমজাদ হোসেন খান সোমবার পাবনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানান। সোনালী ব্যাংক পাবনার উপ-মহাব্যবস্থাপক প্রশান্ত কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর পরিচালক মো. নাজিম উদ্দিন, মহাব্যবস্থাপক মো. শওকত জামান। সোনালী ব্যাংক পাবনা প্রধান শাখার ইনচার্জ উপ-মহাপরিদর্শক মো. আবিদুর রহমানের সঞ্চালনায় সহকারী মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম, জেলার ৩৯টি তফসিলি বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপকসহ শতাধিক নারী উদ্যোক্তা কর্মশালায় অংশ নেন। সূত্র:যুগান্তর

No comments:

Post a Comment