সুনামগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১১ লাখ টাকার ভারতীয় গরু আটক - July24bd

Breaking

July24bd

বাংলাদেশের সর্বশেষ খবর, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন ও ব্রেকিং নিউজের বিশ্বস্ত বাংলা নিউজ পোর্টাল।

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Monday, 9 February 2026

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১১ লাখ টাকার ভারতীয় গরু আটক

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সীমান্ত এলাকা থেকে ১৪ টি ভারতীয় গরু জব্দ করে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির নিয়ন্ত্রণাধিন দুটি বিজিবি ক্যাম্প। সোমবার( ৯ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার দুটি বিজিবি ক্যাম্পের দায়িত্বে থাকা টহল দল পৃথক দুটি স্থানে মালিক বিহীন অবস্থায় জব্দ করে। এর আনুমানিক মূল্য ১১ লাখ টাকার বেশি। বিজিবি জানায়, ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার মধ্যনগর উপজেলাধীন মাটিরাবন বিজিবির টহলে থাকা সদস্যগন কড়াইবাড়ী নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ৮টি ভারতীয় গরু আটক করা হয়, যার আনুমানিক মূল্য ৫ লাখ ৯০ হাজার টাকা। অপরদিকে, একই উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কীর্তনছড়া নামক স্থানে বাংগালভিটা বিওপির টহল দল মালিকবিহীন অবস্থায় ০৬টি ভারতীয় গরু আটক করা হয়, যার আনুমানিক মূল্য ৫লাখ ২৫ হাজার টাকা। সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানিয়েছেন,দুটি অভিযানে ১৪টি ভারতীয় গরু আটক করা হয়, যার সর্বমোট সিজার মূল্য ১১লাখ ১৫ হাজার) টাকা। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন এই বিজিবির কর্মকর্তা।

No comments:

Post a Comment