সিলেট-১ আসনে জামায়াত প্রার্থীর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ, মনোনয়ন বাতিল চায় বিএনপি - July24bd

Breaking

July24bd

বাংলাদেশের সর্বশেষ খবর, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন ও ব্রেকিং নিউজের বিশ্বস্ত বাংলা নিউজ পোর্টাল।

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Monday, 9 February 2026

সিলেট-১ আসনে জামায়াত প্রার্থীর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ, মনোনয়ন বাতিল চায় বিএনপি

সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের মনোনয়নপত্রে তথ্য গোপনের অভিযোগ দায়ের করেছে সিলেট মহানগর বিএনপি। এতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের এ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং প্রার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে দলটি। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সারওয়ার আলমের কাছে লিখিত এ অভিযোগ করেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। অভিযোগের তথ্যমতে , প্রার্থী তার হলফনামায় ঘোষণা করেছেন যে তিনি কোনো কোম্পানির পরিচালক বা শেয়ারহোল্ডার নন এবং কোনো ঋণ বা দায়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তবে জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (RJSC)-এর নথি অনুযায়ী তিনি “ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড” এর পরিচালক এবং আল হারামাহ মেডিকেল সার্ভিসেস লিমিটেডের শেয়ারহোল্ডার । যার ফলে তার হলফনামায় দেওয়া তথ্য সত্য নয় এবং বিভ্রান্তিকর। অভিযোগপত্রে আরও বলা হয়েছে, ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড ২৪ কোটি এক লক্ষ ২৭,৪৪৮ টাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছে, যা বর্তমানে বকেয়া রয়েছে। বিএনপি নেতাদের দাবি, প্রার্থী এই গুরুত্বপূর্ণ তথ্য স্বেচ্ছায় গোপন করেছেন, যা নির্বাচনী আইন লঙ্ঘনের শামিল। হলফনামায় মিথ্যা তথ্য প্রদান দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮১ ও ১৯৩ ধারার অধীনে অপরাধ, এবং এটি ভোটার ও নির্বাচন কমিশনকে বিভ্রান্ত করার উদ্দেশ্য বহন করেউল্লেখ করে রেজাউল হাসান কয়েস লোদী জানান, তিনি রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের নিকট এ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং প্রার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন।

No comments:

Post a Comment