গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার ওসি মোল্লা খালিদ হোসেনের সঙ্গে এক নারীর মোবাইল ফোনের কথোপকথন ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে নগরজুড়ে বেশ কৌতূহলের সৃষ্টি হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে তাদের মোবাইল কলের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। অডিও রেকর্ডটিতে তাদের ভালবাসা নিয়ে কথোপকথনে শোনা যায়।
ভাইরাল কথোপকথনটি নিচে তুলে ধরা হল-
ওসি: মায়া কি কাটছে?
নারী: স্যার, মায়া কি এত সহজে কাটা যায়?
ওসি: এ মায়া, কোন ধরনের মায়া?
নারী: ভালোবাসা তো এমনই অদ্ভুত হয় না? বিশ্বাস করছো না। বিকাশে টাকা পাঠাও।
ওসি : ও তাই নাকি। দেখি ভালবাসা কতদূর থাকে? কত ভালবাসা আছে? দেখি না আমরা, অনেক ভালোবাসা আছে তোমার কাছে, তাই না ? ওখান থেকে আমাকে এক কেজি দিও ভালবাসা। নাকি সব দিয়ে দিছো, অ্যা?
নারী: জানি না।
ওসি : জানো না, আচ্ছা ঠিক আছে। দেখি আছে কিনা আর ভালোবাসা।
এ ব্যাপারে ওসি মোল্লা খালিদ হোসেন বলেন, একটি অসহায় নারীর সঙ্গে এক ব্যক্তির প্রেমের সম্পর্ক থাকায় মেয়েটি প্রতারিত হওয়ায় থানায় মামলা দিতে এসেছিল। বিষয়টি সত্য মিথ্যা যাচাই করতে অনেকের সামনে মেয়েটির সঙ্গে কথাবার্তা হয়। পাশে থেকে জনৈক সাংবাদিক কথাবার্তা রেকর্ড করে ফেসবুকে ছেড়ে দিয়েছে।
তিনি আরও বলেন, মেয়েটির সঙ্গে দুষ্টুমি করে এভাবে কথা বলা আমার ঠিক হয়নি।
সূত্র:৷ যুগান্তর
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম। দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: বোরহান উদ্দিন

No comments:
Post a Comment