Saturday, 14 February 2026
শাহরুখ আমার চেয়েও ভালো অভিনেতা: জেসন মোমোয়া
অ্যাকোয়াম্যান’ খ্যাত হলিউড অভিনেতা জেসন মোমোয়া। সম্প্রতি এই তারকা বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রশংসায় ভাসিয়ে নতুন করে আলোচনায় উঠে এসেছেন।
২০২৬ সালের ২৮ জানুয়ারি মোমোয়ার অ্যাকশন-কমেডি সিনেমা ‘দ্য রেকিং ক্রু’ মুক্তি পেয়েছে। বর্তমানে তিনি এই সিনেমার প্রচারে সময় পার করছেন। তারই অংশ হিসেবে ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলাকে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ বন্দনায় মেতে ওঠেন এ হলিউড তারকা।
শাহরুখের সঙ্গে তার পূর্বের সাক্ষাৎ প্রসঙ্গে জেসন মোমোয়া বলেন, ‘হ্যা, শাহরুখ ভীষণ সুদর্শন। একেবারে এক্সট্রিমলি হ্যান্ডসাম।’ দুজনের পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের গল্পও এই হলিউড তারকার কথায় উঠে আসে।
তার ভাষায়, ‘আমরা দুজনই একে অপরের কাজের ভক্ত। তিনি ভীষণ ভদ্র ও মিষ্টি মানুষ। তিনি আমার চেয়েও ভালো অভিনেতা এবং পারফরমার।’
প্রসঙ্গত, এই দুই বৈশ্বিক তারকার প্রথম সাক্ষাৎ হয় ২০১৯ সালে সৌদি আরবে। এরপর বেশ কয়েকবার দুজনের বিভিন্ন কাজের সূত্রে দেখা হয়েছে। সৌদি আরবের জয় অ্যাওয়ার্ডসেও দুজনকে একই মঞ্চে দেখা যায়। সেখানে তাদের সঙ্গে আরও ছিলেন জ্যাকি চ্যান এবং জঁ-ক্লদ ভ্যান ড্যামের মতো তারকারা।
সম্প্রতি জেসন মোমোয়া অভিনীত ‘দ্য রেকিং ক্রু’ প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন অ্যাঞ্জেল ম্যানুয়েল সোতো। অন্যদিকে, শাহরুখ খান অভিনীত সর্বশেষ ছবি ছিল রাজকুমার হিরানির ‘ডানকি’। চলতি বছরের ডিসেম্বরে বহুল প্রতীক্ষিত ‘কিং’ ছবির মধ্য দিয়ে আবারও বড় পর্দায় দেখা যাবে শাহরুখ খানকে।
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
July24bd একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদভিত্তিক প্ল্যাটফর্ম। সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশ ও বিদেশের সর্বশেষ খবর দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।
আমাদের ওয়েবসাইটে নিয়মিতভাবে রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, শিক্ষা, অর্থনীতি, প্রযুক্তি, খেলাধুলা, বিনোদনসহ গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী নানা বিষয়ের সংবাদ প্রকাশ করা হয়। প্রতিটি সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
July24bd বিশ্বাস করে—
সঠিক তথ্যই একটি সচেতন সমাজ গঠনের মূল চাবিকাঠি।
পাঠকের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা নিরপেক্ষ সাংবাদিকতা চর্চা করে যেতে চাই।
আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
— July24bd টিম

No comments:
Post a Comment