ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহারে কোনো বাধা নেই - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Monday, 9 February 2026

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহারে কোনো বাধা নেই

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহারে কোনো নিষেধাজ্ঞা থাকছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে এ তথ্য জানান রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি কাজী জেবেল। সাক্ষাৎ শেষে কাজী জেবেল বলেন, সাংবাদিকদের দায়িত্ব পালনে মোবাইল ফোন একটি গুরুত্বপূর্ণ উপকরণ। বিষয়টি বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন সাংবাদিকদের ক্ষেত্রে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা শিথিল করার আশ্বাস দিয়েছে। তিনি আরও বলেন,আমরা কমিশনকে জানিয়েছি, সাংবাদিকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলে তা নির্বাচনের স্বচ্ছতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। কমিশন আমাদের আশ্বস্ত করেছে যে সাংবাদিকদের ক্ষেত্রে এই বিধান কার্যকর হবে না এবং দ্রুতই এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে। এর আগে রোববার নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে সাধারণ ভোটারসহ কোনো ব্যক্তি মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। এই সিদ্ধান্তের পর বিভিন্ন সাংবাদিক সংগঠন উদ্বেগ ও প্রতিবাদ জানায়। সাংবাদিক সংগঠনগুলোর দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের এই অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

No comments:

Post a Comment