গঙ্গাচড়ায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর, আহত নেতাদের দেখতে হাসপাতালে দলীয় নেতারা - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Thursday, 22 October 2026

গঙ্গাচড়ায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর, আহত নেতাদের দেখতে হাসপাতালে দলীয় নেতারা

 

‎


‎মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

‎রংপুরের গঙ্গাচড়ায় বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে ছুটে গেছেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তাঁরা আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

‎

‎আহতদের দেখতে যাওয়া নেতাদের মধ্যে ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য ফজলুল হক বাদল ও লিটন পারভেজ, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক রাজীব চৌধুরী, গঙ্গাচড়া উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, সিনিয়র সহসভাপতি চাঁন মিয়া, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ ও মিজানুর রহমান লুলু, সাবেক সহসাংগঠনিক সম্পাদক রিজু প্রামাণিক এবং দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক গোলাম রাব্বানী রঞ্জু।

‎

‎এর আগে বুধবার (২১ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার মর্ণেয়া ইউনিয়নের শেখপাড়া বাজারে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইউনিয়ন বিএনপির সভাপতি মীর কাসেম মিঠুসহ কয়েকজন আহত হন। দলীয় নেতাকর্মীদের দাবি, পূর্ববিরোধের জের ধরে এ হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

‎

‎এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ মাইদুল ইসলাম নামে একজনকে আটক করেছে। তবে সংঘর্ষের প্রকৃত কারণ ও ঘটনায় জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্তের ফল এখনো জানা যায়নি।

‎

No comments:

Post a Comment