সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না’ - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Wednesday, 9 September 2026

সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না’

 



নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেটে দুই শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ফয়জুল হক নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে নগরের শাহপরান (রহ.) থানা পুলিশ তাকে জৈন্তাপুর থেকে গ্রেপ্তার করে। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার ফয়জুল হক সিলেট সদর উপজেলার পীরের বাজার এলাকার একটি মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক। তার বিরুদ্ধে মাদ্রাসার ৮ থেকে ১০ বছর বয়সী দুই শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে।

পুলিশ জানায়, শিশু দুটির পরিবারের অভিযোগের পর ফয়জুল হককে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। পরিবারের অভিযোগের বিষয়টি জানতে পেরে তিনি মাদ্রাসা ছেড়ে জৈন্তাপুরে চলে যান। পরে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়িও জৈন্তাপুর এলাকায়।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আহমদ জানান, সম্প্রতি শিশু দুটি মাদ্রাসা থেকে বাড়ি ফিরে আর সেখানে যেতে চাইছিল না। অভিভাবকরা কারণ জানতে চাইলে তারা জানায়, প্রতি রাতে তাদের শিক্ষক ফয়জুল হকের কক্ষে যেতে হতো। সেখানে না গেলে মারধর করা হতো এবং কক্ষে গেলে তাদের সঙ্গে যৌন নির্যাতন করা হতো বলে অভিযোগ করেছে শিশুরা।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়জুল হক অভিযোগের বিষয়টি স্বীকার করেছেন বলে পুলিশ দাবি করেছে।

শাহপরান থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়েরের পর ফয়জুল হককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে নির্যাতনের শিকার দুই শিশুর মেডিকেল পরীক্ষা করানোর উদ্যোগ নেওয়া হয়েছে।


No comments:

Post a Comment