"মনের ডায়েরি" লিখেছেন নাট্যকার মোঃ মনির সরদার - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Thursday, 17 September 2026

"মনের ডায়েরি" লিখেছেন নাট্যকার মোঃ মনির সরদার

 মনের ডায়েরি

নাট্যকার মোঃ মনির সরদার




মনের ডায়েরিতে লিখেছি

তোমার নাম খুব যতনে,

ভালোবাসার অক্ষরগুলো

রেখেছি তার প্রতিটি কোণে।


তুমি আমার দেওয়া ডায়েরি

ছুড়ে ফেলে দিতে পারো,

আমার যত্নে গড়া ভালোবাসা

চাইলে তুমি অস্বীকারও করো।


তবুও কি তুমি মন থেকে

আমায় মুছে ফেলতে পারো?

পুরোনো সেই স্মৃতিগুলো

চাইলেই কি ভুলতে পারো?


মনের ডায়েরি মুছে যায় না,

পুরোনো স্মৃতি ভোলা যায় না,

হৃদয়জুড়ে লেখা নামটি

সহজে কখনো মোছা যায় না।


তাহলে তোমায় কেমন করে

আমি মন থেকে মুছে ফেলি?

তোমার দেওয়া স্মৃতির কাছে

কীভাবে আমি হার মেনে চলি?


যেমন করে আমায় ভুলতে

পারোনি তুমি কোনোদিন,

তেমনি তোমায় রাখতে চেয়েছি

হৃদয়জুড়ে রঙিন ঋণ।


ভালোবাসার মনের ডায়েরি

মুছতে আমি দিইনি,

স্মৃতির পাতায় তোমার ছবিটা

কখনো হারাতে দিইনি।


স্মৃতির প্রতিটি মুহূর্ত আমি

যত্ন করে রেখেছি,

নীরব রাতের একাকীত্বে

তোমাকেই শুধু দেখেছি।


তোমাকে খুব যত্ন করে

মনের মাঝে রেখেছি,

একদিন তুমি খুঁজতে এসে

আমায় পাবে—এই ভেবেছি।


কবিতার বইয়ের পাতায় পাতায়

তোমার রেখে যাওয়া কথা,

অক্ষর হয়ে জেগে থাকে

সেই পুরোনো মনের ব্যথা।


মিথ্যে ছলনার ধূসর পাতায়

সাজানো স্বপ্ন ভেঙে পড়ে,

তবুও তোমার স্মৃতি এসে

নীরব মনে দোলা করে।


আমার সত্যি মনের ভাবনায়

রোদ-বৃষ্টি খেলা করে,

তোমার কথা মনে পড়লে

চোখের কোণে জল ঝরে।


ভালোবাসার জীবন-ডায়েরি

খুলে তোমায় দেখতাম শেষে,

আজও তুমি লুকিয়ে আছো

আমার প্রতিটি ভালোবাসার দেশে।

No comments:

Post a Comment