ভালোবাসার হাত
মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী
ভালোবাসা লাগবে নাকি ভালোবাসা?
উথাল-পাথাল মনের মাঝে জাগবে নতুন আশা!
কেউ কি আছেন নিতে একটু ভালোবাসার টান?
বিনিময়ে দিতে হবে শুধুই একটা মন।
এই বাজারে সব মেলে ভাই, শুধু মেলে না কো প্রেম,
আমি তবে বিলিয়ে দেবো খাঁটি সোনার ফ্রেম।
একটু হাসি, অল্প কেয়ার, আর কিছুটা মায়া,
সুখের দিনে রোদ হব আর দুঃখ দিলে ছায়া।
যাঁরা আছেন একলা একা, কাটছে না তো রাত,
তাঁদের জন্য বাড়িয়ে দিলাম ভালোবাসার হাত।
মূল্য ছাড়া দিচ্ছি বিলিয়ে, নেই তো কোনো ফাঁকি,
ভালোবাসা লাগলে বলুন, আর যা আছে বাকি!

No comments:
Post a Comment