কালীগঞ্জ বিএনপির চার দশকের রাজনৈতিক আস্থার নাম ‘খায়রুল আহসান মিন্টু’ - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Monday, 7 September 2026

কালীগঞ্জ বিএনপির চার দশকের রাজনৈতিক আস্থার নাম ‘খায়রুল আহসান মিন্টু’

 



মোঃ মুক্তাদির হোসেনস্টাফ রিপোর্টার:

ত্যাগ, সংগ্রাম ও দলের প্রতি অবিচল আনুগত্যের কারণে কালীগঞ্জ বিএনপির রাজনীতিতে পরিচিত একটি নাম খায়রুল আহসান মিন্টু। দীর্ঘ চার দশকের রাজনৈতিক পথচলায় তিনি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে জানিয়েছেন স্থানীয় দলীয় নেতাকর্মীরা।

রাজনীতির মাঠে অনেকের আগমন ঘটে, আবার সময়ের পরিবর্তনের সঙ্গে অনেকেই হারিয়ে যান। সুসময়ে রাজনীতির আশপাশে ভিড় করলেও দুঃসময়ের আন্দোলন-সংগ্রামে খুব কম নেতাকর্মীকেই সক্রিয় দেখা যায়। তবে দীর্ঘ সময় ধরে দলের প্রতি আনুগত্য, ত্যাগ ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার মাধ্যমে যারা নিজেদের অবস্থান তৈরি করেছেন, তাদের মধ্যে খায়রুল আহসান মিন্টুকে অন্যতম বলে মনে করেন তার রাজনৈতিক সহযোদ্ধারা।

চার দশক ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত খায়রুল আহসান মিন্টু সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের নির্বাচিত সাবেক জিএস হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে কাউন্সিলের মাধ্যমে কাউন্সিলরদের সরাসরি ভোটে তিনি কালীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

বিভিন্ন সময়ে বিএনপির রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে দাবি দলীয় নেতাকর্মীদের। বিশেষ করে রাজনৈতিক প্রতিকূলতার সময়ে রাজপথে সক্রিয় থাকা এবং নেতাকর্মীদের পাশে থাকার কারণে স্থানীয় রাজনীতিতে তিনি একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন বলে জানান তারা।

তুমলিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. শফিকুর রহমান কামাল জানান, তৎকালীন সময়ে তুমলিয়া ইউনিয়ন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার অধীন থাকাকালীন বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে সম্পৃক্ত হন খায়রুল আহসান মিন্টু। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির প্রবীণ নেতা আলহাজ্ব আবদুল মতিন চৌধুরীর রাজনৈতিক আদর্শ ও নেতৃত্বের প্রতি আস্থা রেখে তিনি মাঠপর্যায়ের রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করেন।

তার ভাষ্য অনুযায়ী, আন্দোলন-সংগ্রামের বিভিন্ন পর্যায়ে খায়রুল আহসান মিন্টুর সক্রিয় ভূমিকা স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচিত হয়। পরবর্তীতে প্রশাসনিক পরিবর্তনের ফলে তুমলিয়া ইউনিয়ন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত হলেও দলীয় কর্মকাণ্ডে তার সক্রিয়তা অব্যাহত থাকে।

তুমলিয়া ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোশারফ হোসেন খান বলেন, মামলা-হামলা ও রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও খায়রুল আহসান মিন্টু দলের প্রতি নিজের অবস্থান থেকে সরে যাননি। দীর্ঘদিন ধরে তিনি মাঠপর্যায়ের নেতাকর্মীদের সংগঠিত রাখতে ভূমিকা রেখে চলেছেন।

বর্তমানে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলনের নেতৃত্বে দলীয় রাজনীতিতে খায়রুল আহসান মিন্টুর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলেও মনে করেন স্থানীয় নেতাকর্মীরা।

তুমলিয়া ইউনিয়ন যুবদল সদস্য মাসুদ শেখের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, অভিজ্ঞতা ও মাঠপর্যায়ের কর্মকাণ্ডের মূল্যায়ন হিসেবে ২০২৫ সালের গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে খায়রুল আহসান মিন্টু সদস্য হিসেবে স্থান পান। তার মতে, প্রবীণ ও অভিজ্ঞ নেতাদের রাজনৈতিক অভিজ্ঞতা আগামী দিনের সংগঠনকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে খায়রুল আহসান মিন্টুকে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা ও সমালোচনা দেখা গেলেও তার সমর্থকরা এসব অভিযোগ ও সমালোচনাকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তাদের মতে, কয়েক দশকের রাজনৈতিক ত্যাগ ও আন্দোলন-সংগ্রামের ইতিহাসকে সামাজিক যোগাযোগমাধ্যমের সাময়িক প্রচারণা দিয়ে প্রশ্নবিদ্ধ করা সম্ভব নয়।

খায়রুল আহসান মিন্টুর অনুসারী ও তুমলিয়া ইউনিয়ন বিএনপির সদস্য মো. সিরাজুল ইসলাম বলেন, “প্রায় চার দশকের রাজনৈতিক পথচলা কোনো একদিনে তৈরি হয়নি। রাজপথের আন্দোলন-সংগ্রাম, দলের দুঃসময়ে পাশে থাকা এবং নেতৃত্বের প্রতি আনুগত্যের মাধ্যমেই তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, মাঠপর্যায়ে গ্রহণযোগ্যতা এবং সংগঠনের প্রতি দায়িত্বশীলতা একজন নেতার অন্যতম শক্তি। আর সেই অভিজ্ঞতার জায়গা থেকেই খায়রুল আহসান মিন্টু কালীগঞ্জ বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন বলে তারা মনে করেন।

নেতাকর্মীদের প্রত্যাশা, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলনের দিকনির্দেশনা এবং অভিজ্ঞ নেতাদের সমন্বিত প্রচেষ্টায় কালীগঞ্জসহ গাজীপুর জেলা বিএনপি আগামী দিনে আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।

দীর্ঘ চার দশকের রাজনৈতিক পথচলা, দলের প্রতি আনুগত্য এবং রাজপথের অভিজ্ঞতার কারণে খায়রুল আহসান মিন্টু এখনও নেতাকর্মীদের কাছে আস্থার প্রতীক—এমনটাই মনে করেন তার রাজনৈতিক সহযোদ্ধারা।

No comments:

Post a Comment