গাজীপুরের শ্রীপুরে ৭৭৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারের ঘটনায় মামলা দায়ের - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Tuesday, 18 August 2026

গাজীপুরের শ্রীপুরে ৭৭৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারের ঘটনায় মামলা দায়ের

 


মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার:

গাজীপুরের শ্রীপুরে পুলিশের বিশেষ অভিযানে ৭ হাজার ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল কাদের (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

পুলিশ সূত্রে জানা যায়, ১৭ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে শ্রীপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আব্দুল জলিল মন্ডলসহ পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানাধীন মুলাইদ এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে আব্দুল কাদেরকে তার চৌচালা টিনশেড ভবন থেকে আটক করা হয়। পরে তার দেহ ও বেডরুমে তল্লাশি চালিয়ে আলমারির ডান পাশের নিচের ড্রয়ার থেকে ৩৮টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ৭ হাজার ৬০০ পিস গোলাপি রঙের ইয়াবা এবং আরও একটি প্যাকেট থেকে ১৯০ পিস লালচে রঙের ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা হয় ৭ হাজার ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট।

পুলিশের তথ্যমতে, উদ্ধার করা ইয়াবার আনুমানিক ওজন ৭৭৯ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ২৩ লাখ ৩৭ হাজার টাকা।

এ ঘটনায় এসআই (নিঃ) মোঃ আব্দুল জলিল মন্ডলের অভিযোগের ভিত্তিতে ১৮ আগস্ট ২০২৬ শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১০(গ) ধারায় মামলা করা হয়েছে। মামলাটি শ্রীপুর থানার মামলা নং-৪৯।

গ্রেপ্তার আব্দুল কাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। মাদক কারবারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আব্দুল কাদেরের বিরুদ্ধে এর আগেও শ্রীপুর থানায় পাঁচটি মাদক মামলা রয়েছে।

No comments:

Post a Comment