গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর ৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান ডিবি পুলিশ এর হাতে আটক - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Thursday, 6 August 2026

গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর ৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান ডিবি পুলিশ এর হাতে আটক

 


মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ  রিপোর্টার:


গাজীপুর জেলা পরিষদের সাবেক  চেয়ারম্যান ও গাজীপুর ৫ আসনের  সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানকে গতকাল রাতে 

বুধবার (৫ আগষ্ট) রাতে রাজধানীর গুলশানের বাসভবন থেকে হেফাজতে নিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডে এই সাবেক সংসদ সদস্যের সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখছেন গোয়েন্দারা।


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।


গোয়েন্দা সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের সাংগঠনিক যোগাযোগ এবং বিভিন্ন কর্মসূচিতে সম্পৃক্ততার বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় আখতারুজ্জামানের অবস্থান সম্পর্কে তথ্য পেয়ে গুলশানের ওই বাসায় অভিযান চালানো হয়।

No comments:

Post a Comment