গোয়াইনঘাটে রাস্তা থেকে তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৯৯৯-এর কলে নেহাল-মাসুক গ্রেপ্তার - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Thursday, 20 August 2026

গোয়াইনঘাটে রাস্তা থেকে তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৯৯৯-এর কলে নেহাল-মাসুক গ্রেপ্তার




নিজস্ব প্রতিবেদক:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের নগর ডাংরি এলাকায় রাস্তা থেকে এক তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে কয়েক যুবকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টার দিকে নগর ডাংরি এলাকার একটি এসডিএফ অফিসে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী তরুণী ফাতিমা বেগম রহা গ্রামের মুসা মিয়ার মেয়ে।

ঘটনার পর ভুক্তভোগীর পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করা হলে গোয়াইনঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। এ সময় পুলিশ অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—নগর ডাংরি এলাকার নেহাল, পিতা মৃত বশির উদ্দিন এবং মাসুক, পিতা মৃত চান মিয়া।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক জানান, ৯৯৯ নম্বরে কল পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তদন্তের মাধ্যমে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগ ও পুলিশের তদন্তের তথ্যের ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments:

Post a Comment