গোয়াইনঘাট সরকারি কলেজে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Wednesday, 5 August 2026

গোয়াইনঘাট সরকারি কলেজে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত



 নিজস্ব প্রতিবেদক:

 সিলেটের গোয়াইনঘাট সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ এবং ‘প্রতীতি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন’-এর উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক আতিকুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপাধ্যক্ষ তপণ কৃষ্ণ দেব। এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক ফারুক আহমদ, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান পৃথ্বিশ কান্তি ঘোষ, মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান বদরুজ্জামান, প্রতীতি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি শামসুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নিত্যানন্দ ঘোষ পূর্ণ।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব, গণতান্ত্রিক চেতনা বিকাশে এর ভূমিকা এবং নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, ন্যায়বোধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার অনুপ্রেরণা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনা সভা শেষে ‘জুলাই গণঅভ্যুত্থান’ বিষয়ক রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন গোলাম কিবরিয়া। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেন যথাক্রমে জয়নব আক্তার নাভিয়া, রাশিদা আক্তার এবং মাফরুজা আক্তার।

কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে গোলাম কিবরিয়া, রমিজ উদ্দিন এবং আবুল কালাম মাহিন। উল্লেখ্য, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী সকল শিক্ষার্থীই কলেজের ‘প্রতীতি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন’-এর সক্রিয় সদস্য।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।

No comments:

Post a Comment