প্রলয়
মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী
আকাশ তখন হবে লাল রঙের পাথার,
নিভে যাবে চটকে সব তারার সংসার।
হঠাৎ কাঁপিবে মাটি পায়ের তলায় খুব,
সাগরের বুকে হবে পাহাড়ের ডুব।
বাতাসের শ্বাস হবে আগুনে সমান,
থেমে যাবে নিমিষে এই পৃথিবীর প্রাণ।
উড়ে যাবে ধূলিসাৎ মানুষের ঘর,
ভাঙিয়া পড়িবে আজ আকাশের থর।
সূর্য হারাবে তার দীপ্ত সে আলো,
ধরণী আঁধারে আজ বসিয়াছে ভালো।
নদীর স্রোতধারা হবে বরফ সমান,
কোথাও থাকিবে না কো আপন পরান।
বৃক্ষেরা শেকড় ছিঁড়ে পড়িবে লুটিয়ে,
পাখিরা মরিবে ডানা মাটি তো গুটিয়ে।
মহাশূন্য থেকে বাজে কড়া সে আওয়াজ,
শেষ হয়ে এলো সব দুনিয়ার কাজ।
নিস্তব্ধ নিঝুম আজ নিখিল ভুবন,
ভাঙিয়া চুরমার সব আশা ও জীবন।
নাই নতুন সকাল, নাই কোরাকল,
বয়ে যায় মহাশূন্যে প্রলয়ের জল।

No comments:
Post a Comment