"আমি মানুষ খুঁজি মা" লিখেছেন নাট্যকার মোঃ মনির সরদার - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Tuesday, 25 August 2026

"আমি মানুষ খুঁজি মা" লিখেছেন নাট্যকার মোঃ মনির সরদার

 আমি মানুষ খুঁজি মা

 নাট্যকার মোঃ মনির সরদার



আমি মানুষ খুঁজি মা,

রূপের মেলায় নয়,

সুন্দর একটি মন চাই,

যেথায় ভালোবাসা রয়।


আমি মানুষ খুঁজি মা,

সম্পর্ক হবে সুন্দর,

দু’জন মিলে গড়বো জীবন,

ভালোবাসা হবে ভরপুর।


ধন-সম্পদ চাই না মা,

চাই না অহংকার,

বিপদ এলে হাতটি ধরে

হবে আমার সে অধিকার।


হাসি-কান্নার সঙ্গী হবে,

সুখে-দুঃখে পাশে রবে,

একটু মায়া, একটু যত্ন

থাকবে তারই ভালোবাসায়।


সংসার মানে শুধু নয়

সাজানো কোনো ঘর,

বিশ্বাস দিয়ে গড়ে ওঠে

দুটি হৃদয় একস্বর।


ঝগড়া হলে অভিমান হবে,

আবার হবে মিল,

ভালোবাসায় মুছে যাবে

দু’জনেরই অভিমান।


আমি মানুষ খুঁজি মা,

সুন্দর সম্পর্ক চাই,

জীবনসঙ্গী হয়ে যে

শেষ অবধি পাশে রই।


সুখী দাম্পত্য চাই মা,

চাই না ক্ষণিকের সুখ,

একজন মানুষ সারাজীবন

হোক আমার আপন মুখ।


শেষ বয়সে পাশাপাশি

হাঁটব দু’জন ধীরে,

জীবন শেষে বলব তখন

“পেয়েছি আমি মানুষ ফিরে।”


কলমে—নাট্যকার মোঃ মনির সরদার

গোসাইরহাট, শরীয়তপুর

No comments:

Post a Comment