"সমাবেশ" লিখেছেন নাট্যকার মোঃ মনির সরদার - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Monday, 3 August 2026

"সমাবেশ" লিখেছেন নাট্যকার মোঃ মনির সরদার

 সমাবেশ

 নাট্যকার মোঃ মনির সরদার




সংসদ সমাবেশে

তুমি আর আমি

দূরে চলে যাই,

স্লোগানের ঢেউ পেরিয়ে

আবারও ফিরে আসি

অনুভবের খুব কাছাকাছি।

তুমি আছো বলেই

আমার প্রেম জেগে ওঠে

অন্যরকম এক উষ্ণতায়।


পায়ে পায়ে

দুজনেরই পথচলা,

ভিড়ের মাঝেও

চোখে চোখে কথা বলা।

সংসদ সমাবেশে

হোক না একবার

তোমার-আমার মনের মিলন।


গণতন্ত্রের পক্ষে কিংবা বিপক্ষে

তোমার উচ্চারিত স্লোগান

আমার কলিজায় আঘাত হানে;

তবু আমি নীরবে

কান পেতে শুনি

তোমার হৃদয়ের ভাষা।


ভালোবাসার মাঝেও

যখন আসে

সমাবেশের কর্মসূচির ডাক,

তখনও আমি

আমার সমস্ত অনুভব

তোমার কাছেই রেখে দিই।

ভিন্ন শরীরে বাস করেও

আমরা দুজন

একই স্বপ্নের পথিক,

একই ভালোবাসার যাত্রী।


রেখেছি হাত

তোমার হাতে,

শপথ করেছি

রাজনীতির ভিন্ন পথে

যতই ক্লান্ত হই,

দিন শেষে

ফিরে আসব

একে অপরের হৃদয়ের উঠোনে।


প্রেম একদিন

মুছে দেবে

সমাবেশের সব অভিযোগ,

সব বিভাজনের দেয়াল।

তবু কত তরুণের রক্ত

ঝরে পড়ে

হাসিমুখের স্লোগানের আড়ালে

সে বেদনা

আমাদের নীরব করে।


তোমার সাহস

আমাকে শক্তি দেয়,

আমার ভালোবাসা

তোমাকে টেনে আনে

আরও কাছাকাছি।

আমরা দুজন

ভিন্ন অনুভূতির মানুষ,

তবু একই আকাশের নিচে

হেঁটে চলি।


শেষ বিকেলের আলো ফুরোলে

দুজনই ফিরি

দুই ভিন্ন পথে,

কিন্তু হৃদয়ের ভেতর

রয়ে যায় একটাই সমাবেশ

প্রেমের, বিশ্বাসের,

আর অবিচ্ছেদ্য অপেক্ষার।

No comments:

Post a Comment