সিলেট-তামাবিল মহাসড়কে গাড়ির ধাক্কায় চিতাবাঘের মৃত্যু - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Monday, 13 July 2026

সিলেট-তামাবিল মহাসড়কে গাড়ির ধাক্কায় চিতাবাঘের মৃত্যু

 


সিলেট প্রতিনিধি: 

সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার ১০ নম্বর কূপ এলাকায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় একটি চিতাবাঘের মৃত্যু হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার রাতে সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি দ্রুতগতির গাড়ির ধাক্কায় চিতাবাঘটি ঘটনাস্থলেই মারা যায়। পরে জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. উছমান গনি ডিউটিরত অবস্থায় পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশে প্রাণীটির মরদেহ দেখতে পান।

স্থানীয়দের ধারণা, টানা বৃষ্টি ও চারপাশে পানি জমে যাওয়ায় বন্যপ্রাণীগুলো নিরাপদ আশ্রয়ের খোঁজে লোকালয়ের আশপাশে চলে আসছে। এ কারণে সড়ক পারাপারের সময় এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অবহিত করা হয়েছে।

No comments:

Post a Comment