গেন্ডারিয়া থানার হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা ইমরান হোসাইন জাপানে পলাতক - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Sunday, 19 July 2026

গেন্ডারিয়া থানার হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা ইমরান হোসাইন জাপানে পলাতক

 


​বিশেষ প্রতিনিধি:

রাজধানীর গেন্ডারিয়া থানায় দায়েরকৃত একটি হত্যা ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় এক সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, মামলার এজাহারভুক্ত এই আসামির নাম মোহাম্মদ ইমরান হোসাইন সাদ্দাম। তিনি বর্তমানে জাপানে আত্মগোপনে বা পলাতক রয়েছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।


​ফৌজদারি কার্যবিধির ৭৫ ধারা মোতাবেক বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকা এই পরোয়ানা ইস্যু করেন।


​নথিপত্র অনুযায়ী, গেন্ডারিয়া থানার মামলা নং-৫৫(০৭)২০২৫-এর অধীনে আসামির বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ১০৯, ১১৪, ১২০(বি), ১৪৩, ১৪৮, ১৪৯, ১৫৩, ৩০২ এবং ৩৪ ধারায় (যার মধ্যে হত্যাকাণ্ড, বেআইনি সমাবেশ, দাঙ্গা ও অপরাধমূলক ষড়যন্ত্রের মতো গুরুতর অভিযোগ অন্তর্ভুক্ত) নালিশ রয়েছে। মামলার পর থেকে আসামি পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার জন্য গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছিল।

​অভিযুক্তের পরিচয়:

​নাম: মোহাম্মদ ইমরান হোসাইন সাদ্দাম (সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ)


​স্থায়ী ঠিকানা: গ্রাম: ভড়াটইসার, পো: কোয়ারপুর-৮০০০, থানা: পালং মডেল, জেলা: শরীয়তপুর।

​বর্তমান ঠিকানা: সাং- ২০/এ, গেন্ডারিয়া বাজার, থানা: গেন্ডারিয়া, ঢাকা।

​আদালত কর্তৃক বিগত ২০/০৮/২০২৫ তারিখে এই পরোয়ানাটি স্বাক্ষর ও ইস্যু করা হয়। তবে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে অভিযুক্ত এই আওয়ামী লীগ নেতা বর্তমানে জাপানে অবস্থান করছেন বলে জোর গুঞ্জন উঠেছে। ইন্টারপোল বা কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

No comments:

Post a Comment