জুড়ীতে ৩ কেজি গাঁজাসহ আটক ১ - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Friday, 10 July 2026

জুড়ীতে ৩ কেজি গাঁজাসহ আটক ১

 



মোঃ জাকির হোসেন, স্টাফ রিপোর্টার:


মৌলভীবাজারের জুড়ী উপজেলায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে জুড়ী থানা পুলিশ।

শুক্রবার (১০ জুলাই ২০২৬) সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলামের দিকনির্দেশনায় এসআই মো. ফরহাদ মিয়া ও এএসআই তুহিন মুন্সি সঙ্গীয় ফোর্সসহ জুড়ী থানাধীন পোস্ট অফিস রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে সাইফুল ইসলাম জুয়েল (৩৩), পিতা: আব্দুল মান্নান, সাং: জগন্নাথপুর, থানা: মৌলভীবাজার সদরকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ

তল্লাশি করে আনুমানিক ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।

এ ঘটনায় এসআই মো. ফরহাদ মিয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জুড়ী থানায় মামলা নং-০৩, তারিখ ১০/০৭/২০২৬ রুজু করেন। পরবর্তীতে আটক আসামিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

No comments:

Post a Comment