সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান কাওছারের অর্থায়নে তিন শতাধিক শ্রমজীবী মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে যুব জমিয়ত বাংলাদেশ, ১১নং মধ্য জাফলং ইউনিয়ন শাখা, গোয়াইনঘাট, সিলেট-এর উদ্যোগে এ উপহার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক একাধিকবারের সফল ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস। তিনি বলেন, সমাজের অসহায় ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। মোস্তাফিজুর রহমান কাওছারের এ ধরনের মানবিক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।
বিশেষ অতিথির বক্তব্যে গুলজার উলুম রাধানগর ভিত্রিখেল মাদ্রাসার শায়খুল হাদীস বলেন, ইসলাম মানবতার সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে যারা এগিয়ে আসেন, আল্লাহ তাআলা তাদের উত্তম প্রতিদান দান করেন। তিনি এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, যুব জমিয়তের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানের সৌন্দর্য ও গুরুত্ব আরও বৃদ্ধি করে।
আয়োজকরা জানান, সমাজের শ্রমজীবী, অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উপহার পেয়ে শ্রমজীবী মানুষ আয়োজক ও অর্থায়নকারী মোস্তাফিজুর রহমান কাওছারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর জন্য দোয়া কামনা করেন।


No comments:
Post a Comment