"অন্যায়ের প্রতিবাদে" লিখেছেন মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Wednesday, 22 July 2026

"অন্যায়ের প্রতিবাদে" লিখেছেন মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী

 অন্যায়ের প্রতিবাদে

মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী




মিথ্যা ভণ্ডামির কালো থাবা গ্রাস করে চারপাশ,

ভয়ের চাদরে মুড়ে রাখে মানুষের দীর্ঘশ্বাস।

তোমার কণ্ঠে জাগুক তবে প্রলয়ের সেই সুর,

অন্যায়ের সীমানা ভেঙে হোক সব দূর।

তুমি যদি মুখ বুঁজে সয়ে যাও পাপের প্রশ্রয়,

ভীতু এই সমাজে তবে সত্যেরই হবে পরাজয়।

অন্যায়ের প্রতিবাদে জ্বালো বিবেকের অনল,

পাহাড় সমান বাধা টপকে বাড়াও মনের বল।

অন্যায়কারী যত হোক বড় দম্ভে তার অন্ধ,

মানুষের ঐক্যের কাছে সে তো নিতান্তই মন্দ।

অন্যায় দেখলে করো প্রতিবাদ ন্যায়ের নাও ডাক,

ধ্বংস হোক অবিচার মুক্তির আলোয় ভরে যাক।

প্রতিবাদের এই ভাষা হোক মুক্তির হাতিয়ার,

অন্যায় রুখতে হবেই গড়ে প্রতিরোধের প্রাচীর।

সাহসী হৃদয়ে তুমি জাগো ঘুচিয়ে সব দ্বিধা,

অন্যায়ের বিরুদ্ধে জয় হোক ভেঙে সব বাধা।

No comments:

Post a Comment