জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু - July24bd

Breaking

July24bd

বাংলাদেশের সর্বশেষ খবর, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন ও ব্রেকিং নিউজের বিশ্বস্ত বাংলা নিউজ পোর্টাল।

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Monday, 1 June 2026

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু



 গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে পিয়াইন নদীতে ডুবে ইমতিয়াজ হোসেন রাহি (১৬) নামের এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত ইমতিয়াজ হোসেন রাহি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেহাবাদ গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

সোমবার বিকেল ৫টার দিকে পিয়াইন নদীর নাজিমগড় নৌকাঘাটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বন্ধুদের সঙ্গে চট্টগ্রাম থেকে জাফলংয়ে ঘুরতে আসে রাহি। বিকেলে নাজিমগড় নৌকাঘাট এলাকায় বন্ধুদের সঙ্গে সাঁতরে নদী পার হওয়ার সময় স্রোতের তীব্রতায় সে পানিতে তলিয়ে যায়।

এদিকে ঘটনার পরপরই ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও স্থানীয় ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ডুবুরিরা নদী থেকে রাহির মরদেহ উদ্ধার করেন।

গোয়াইনঘাট থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments:

Post a Comment