নিজস্ব প্রতিবেদক:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান কাওছার-এর নিজস্ব অর্থায়নে মসজিদভিত্তিক আইপিএস বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সম্প্রতি ভিত্রিখেল হাওর মধ্যপাড়া জামে মসজিদে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন এবং প্রথম আইপিএস বিতরণ সম্পন্ন হয়। এলাকার মসজিদগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে পর্যায়ক্রমে আরও মসজিদে আইপিএস বিতরণ করা হবে বলে জানা গেছে।
অনুষ্ঠানে অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে পল্টি মোরগ বিতরণ করা হয়। পাশাপাশি শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতে এলাকার সোনামণিদের মাঝে একটি ফুটবল উপহার দেওয়া হয়। এ সময় উপস্থিত সকলের জন্য নাস্তা ও খাবারেরও ব্যবস্থা করা হয়।
দীর্ঘদিন ধরে সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে নিয়োজিত মোস্তাফিজুর রহমান কাওছার বিভিন্ন সময় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে আসছেন। শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তাঁর অবদান রয়েছে বলে এলাকাবাসী জানান।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের মুসল্লি এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
শেষে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার দরবারে দোয়া করা হয়, যেন তিনি মোস্তাফিজুর রহমান কাওছারের এ দান ও মানবসেবামূলক কার্যক্রম কবুল করেন এবং তাঁর সকল নেক আশা-আকাঙ্ক্ষা পূরণ করেন।

No comments:
Post a Comment