নূরে মদিনা ইসলামী যুব সংঘের উদ্যোগে ভোলাগঞ্জ সাদা পাথরে আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত - July24bd

Breaking

July24bd

বাংলাদেশের সর্বশেষ খবর, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন ও ব্রেকিং নিউজের বিশ্বস্ত বাংলা নিউজ পোর্টাল।

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Sunday, 7 June 2026

নূরে মদিনা ইসলামী যুব সংঘের উদ্যোগে ভোলাগঞ্জ সাদা পাথরে আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

 


নিজস্ব প্রতিবেদক:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১নং মধ্য জাফলং এলাকার সামাজিক, ধর্মীয় ও মানবিক সংগঠন নূরে মদিনা ইসলামী যুব সংঘের উদ্যোগে গত শনিবার (৬ জুন ২০২৬) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথরে এক দিনব্যাপী আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনটি প্রতি বছর ওয়াজ মাহফিলের আয়োজন করে থাকে এবং অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করে আসছে। সমাজসেবামূলক কর্মকাণ্ডের পাশাপাশি সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধি করতেই এ ভ্রমণের আয়োজন করা হয়।

ভ্রমণে সংগঠনের প্রায় ৫০ জন সদস্য অংশগ্রহণ করেন। সকালেই সদস্যরা একসঙ্গে মধ্যাহ্নভোজের জন্য বিরিয়ানি রান্নার প্রস্তুতি সম্পন্ন করেন। পরে সকাল সাড়ে ৯টায় আল্লাহর নাম নিয়ে বাসযোগে ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

গন্তব্যে পৌঁছে সদস্যরা নদীর স্বচ্ছ পানিতে সাঁতার ও গোসল উপভোগ করেন এবং পাহাড়ঘেরা মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। এ সময় স্মরণীয় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করা হয়। পরে নৌকাযোগে ফিরে এসে সবাই একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।

দিনব্যাপী আনন্দ, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির পরিবেশে অনুষ্ঠিত এ ভ্রমণ শেষে সংগঠনের সদস্যরা ভবিষ্যতেও ধর্মীয়, সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। আয়োজকরা মহান আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া আদায় করেন এবং সকলের দোয়া কামনা করেন।

No comments:

Post a Comment