শূন্য ফুসফুসে প্রেম
নাট্যকার মোঃ মনির সরদার
গোসাইরহাট ,শরীয়তপুর।
শূন্য ফুসফুসে
প্রেমের বাতাস বইছে,
যান্ত্রিক শহরের ভিড়ে
একটু ভালোবাসা রইছে।
ধোঁয়ায় ঢাকা পথে
হাঁটি একা নিরবধি,
তবু তোমার স্মৃতিগুলো
হয় না কখনো নির্বাসিত।
আমি শুধুই হাসির
অভিনয় করে যাই,
ভেতরে জমে থাকা ব্যথা
কাউকে বুঝতে না দিই।
ব্যস্ততার আড়ালে
লুকিয়ে রাখি মন,
তোমার অভিমানের কাছে
হার মানে প্রতিক্ষণ।
আমি এখন বন্দী
দূষণের বাতাসে,
তবু তোমার নাম ভাসে
প্রতিটি নিশ্বাসে।
রোজ রাতে নীরবে
মন ফিরে যায় ঘরে,
তোমার মায়াবী মুখখানি
ভেসে ওঠে চোখের পরে।
আর আমি শব্দ করি
তোমার বুক পাঁজরে,
নিঃশব্দ ভালোবাসা হয়ে
থাকি হৃদয়ের অন্তরে।
চোখের ভাষায় তুমি
প্রশ্ন করো বারবার,
কেন এত দূরে থাকি
কেন এত অন্ধকার?
আমি বলি, প্রিয়তমা,
ভালোবাসি আজও তোমায়,
জীবনের সব ক্লান্তি
তোমার কাছেই হারায়।
কষ্টের এই নগরে
স্বপ্নগুলো ক্ষয়ে যায়,
তবু তোমার হাত ধরার
ইচ্ছেটুকু বেঁচে রয়।
শূন্য ফুসফুসে আজও
প্রেমের বাতাস বয়,
তোমাকে ভালোবাসার
অনুভূতিটুকুই সঞ্চয়।

No comments:
Post a Comment