বিপ্লবের পরে
নাট্যকার মোঃ মনির সরদার
গোসাইরহাট, শরীয়তপুর।
বিপ্লব হয়
মানুষ মরে,
রক্তে ভিজে
শহরের রাজপথ ।
বিপ্লব হয়
শত আর্তনাদ,
হাসপাতালের বারান্দাজুড়ে
কত ছেলে মেয়ে।
কেউ হারায় পুত্র
কেউ হারায় ভাই,
স্বপ্নভাঙা চোখে তখন
নীরব কান্নার বই।
স্লোগানে স্লোগানে
কাঁপে জনপদ,
অধিকারের দাবিতে
জাগে প্রতিবাদ।
কত তরুণ
ঝরে যায় পথে,
কত মায়ের বুক
ফেটে যায় ক্ষতে।
দিন শেষে দেখি আমরা
বদলে যায় দৃশ্য,
ক্ষমতার মঞ্চে ওঠে
সুবিধাবাদীর নিষ্ঠুর হাসি।
যারা ছিল সামনে,
দুঃসময়ের সাথী,
অবহেলায় অন্ধকারে
তাদের জীবন মরে ।
যারা লড়েছিল
অন্যায়ের বিরুদ্ধে,
তাদের নাম হারায়
স্বার্থের ভিড়ে।
রাজনীতি তখন
হিসাবের খাতা,
ত্যাগীদের গল্পগুলো
হয়ে যায় ব্যথা।
তবু ইতিহাস
সবই রাখে লিখে,
রক্তের দাগ মুছে না
শত বছর গেলেও আসে ফিরে।
বিপ্লব শুধু
ক্ষমতার নয়,
বিপ্লব মানে
জনসাধারণের রায়।
যে ত্যাগ করেছি,
যে কর্মী দিয়েছে প্রাণ,
তাদের সম্মানেই
বেঁচে থাকুক এই সংগ্রাম।
কলমে —

No comments:
Post a Comment