"শ্রেষ্ঠ উপহার" লিখেছেন মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Monday, 8 June 2026

"শ্রেষ্ঠ উপহার" লিখেছেন মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী

 শ্রেষ্ঠ উপহার

মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী 



মরুর বুকে ফোটে যে ফুল

ছড়ায় আলোর কণা,

বিশ্বজাহান মুগ্ধ তাতে

নেই যে তার তুলনা।


মায়ের কোলে দোলেন শিশু

হাসে নিখিল ধরা,

শান্তিবাদের পরশ দিয়ে

আঁধার হলো খরা।


নূরের চাদর গায়ে জড়িয়ে

নিখিল প্রশংসিত,

তাঁর কণ্ঠেতে সত্য বাণী

মধুর সুরে গীত।


তিমির রাতে পথ দেখান

পরম করুণাময়,

মুহাম্মদ (সা.)-এর ছোঁয়ায় আজ

ঘুচে সকল ভয়।


ফুলের হাসি নদীর কলতান

তাঁরই প্রেমে মগ্ন,

মানবতার সেবায় তিনি

পরম ভক্ত লগ্ন।


পাহাড়-মরু কাঁদে যে তাঁর

বিরহের বেদনায়,

বিশ্বনবী পথ দেখান

সত্যের সীমানায়।


বুলবুলি গায় তাঁরই গজল

বাতাসে মধুর সুর,

অজ্ঞানতার সেই আঁধার

মুছে দিলেন দূর।


দয়ার সাগর মানবপ্রেমে

গড়েছেন এক মিনার,

কোরআনের ঐশী বাণী

শ্রেষ্ঠ উপহার।


সর্বকালের সর্বশ্রেষ্ঠ

সাহিত্যিক নবী,

হৃদয় মাঝে আঁকা আছে

তাঁরই নামের ছবি।


ধন্য ধরণী ধন্য হলো

পেয়ে এমন বর,

মুহাম্মদ (সা.)-এর আদর্শে আজ

শান্ত অনুচর।

No comments:

Post a Comment