প্রায় ১৬ বছর পর ওমানে মিলল নেত্রকোণার মানসিক ভারসাম্যহীন প্রবাসী টিপু মিয়া’র সন্ধান - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Tuesday, 19 May 2026

প্রায় ১৬ বছর পর ওমানে মিলল নেত্রকোণার মানসিক ভারসাম্যহীন প্রবাসী টিপু মিয়া’র সন্ধান

 



নেত্রকোণা থেকে, আরিয়ান হাসান অলি:

দীর্ঘ ১৬টি বছর ধরে বুকে পাথর চেপে রেখেছিলেন এক অভাগা মা,ভাই-বোন এবং আত্মীয়-স্বজন। যে ছেলেকে হারিয়েছেন দেড় দশক আগে, তার ফেরার আশা ছেড়েই দিয়েছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু নিয়তি তাদের মিলিয়ে দিলো এক অবিশ্বাস্য আনন্দের মোহনায়। দীর্ঘ ১৬ বছর পর ওমানে সন্ধান মিলেছে নেত্রকোণার আটপাড়া উপজেলার মানসিক ভারসাম্যহীন মোঃ টিপু মিয়ার।



নিখোঁজ টিপু মিয়া হুরপে রিফাত মিয়া নেত্রকোণা জেলার আটপাড়া থানার সুখারী ইউনিয়নের মঙ্গলশ্রী (বড়বাড়ি) গ্রামের আকবর মিয়ার ছেলে।



পারিবারিক সূত্রে জানা যায়,


প্রায় ১৬ বছর আগে দেশ থেকে পাড়ি জমান মধ্যপ্রাচ্যের ওমানে মানসিক ভারসাম্যহীন টিপু মিয়া। যাওয়ার একবছর পর থেকে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব রকমের খোঁজ করেও সে সময় তার কোনো সন্ধান পায়নি পরিবার। দীর্ঘ সময় পার হওয়ায় এক প্রকার বুক বেঁধেছিলেন সবাই।পরিবারের সবার বড় ছিলেন টিপু মিয়া হুরপে রিফাত মিয়া তাদের চার ভাই এক বোন মা আছেন বাবা নেই।



টিপু মিয়া

যে ভাবে মিলল সন্ধান



সম্প্রতি মধ্যপ্রাচ্যের দেশ ওমানে কিছু প্রবাসী বাংলাদেশি এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখেন। প্রবাসী এক ভাই "জুলাই ২৪.অনলাইন" প্রত্রিকা কে জানান, গত দশ বছর ধরে ফলো করছেন টিপু মিয়া কাজ করে টাকা ইনকাম করেন কিন্তু টাকা পয়সা যাকে মন চায় থাকেই দিয়ে দেন।তিনি অনেক চেষ্টার পর টিপু মিয়া কে একটি সাদা পেপার দেন টিপু মিয়া চিরকুটে লেখেন ঠিকানা।ওই প্রবাসী ভাই গুগল ম্যাপ সুখারী ইউনিয়ন সাচ্ করে আমাকে অভহত করেন।পরে তার সাথে কথা বলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় তার পরিচয় সনাক্ত করা হয়। জানা যায়, এই ব্যক্তিই ১৬ বছর আগে সন্ধান না পাওয়া নেত্রকোণার টিপু মিয়া। তবে এতো বছর আগে তিনি কীভাবে এবং কোন মাধ্যমে ওমানে পৌঁছালেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।



এলাকায় আনন্দের বন্যা

টিপু মিয়ার সন্ধান পাওয়ার খবরটি তার গ্রামের বাড়ি মঙ্গলশ্রীতে পৌঁছালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘ ১৬ বছর পর ছেলের বেঁচে থাকার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন তার বৃদ্ধ মা ও পরিবারের সদস্যরা। তাকে এক নজর দেখতে পাড়া-প্রতিবেশীরাও ভিড় করছেন তাদের বাড়িতে।



সুখারী ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা জানান, এটি অলৌকিক ঘটনার মতোই। ১৬ বছর পর একটা মানুষ ফিরে আসবে, এটা কেউ ভাবেনি। আমরা আশা করি সরকারি ও প্রবাসী ভাইদের সহযোগিতায় দ্রুতই টিপু তার পরিবারের বুকে ফিরে আসবে।

টিপু মিয়াকে দ্রুত ওমান থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রবাসী কল্যাণ উইংয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তার পরিবার ও এলাকাবাসী।

No comments:

Post a Comment