গোয়াইনঘাটে রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে টিউবওয়েল ও পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন - July24bd

Breaking

July24bd

বাংলাদেশের সর্বশেষ খবর, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন ও ব্রেকিং নিউজের বিশ্বস্ত বাংলা নিউজ পোর্টাল।

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Saturday, 9 May 2026

গোয়াইনঘাটে রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে টিউবওয়েল ও পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন

 



নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন স্থানে সুপেয় পানি নিশ্চিত করার লক্ষ্যে রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে টিউবওয়েল ও ওয়াটার সাপ্লাই সিস্টেমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (০৯ মে, ২০২৬) উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়ন এবং গোয়াইনঘাট সদর ইউনিয়নের পৃথক দুটি স্থানে এই প্রকল্পগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

দিনের শুরুতে গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়নের অন্তর্গত মাতুরতল বাজার সংলগ্ন ‘জামিয়া ইসলামিয়া দারুল হাদিস আনসারুল উলুম জয়নগর মাদ্রাসা’ প্রাঙ্গণে টিউবওয়েল ও পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন করা হয়। পরবর্তীতে গোয়াইনঘাট সদর ইউনিয়নের ‘লুনি সেন্ট্রাল জামে মসজিদ ও মাদ্রাসা’ প্রাঙ্গণে আরও একটি টিউবওয়েল প্রকল্পের উদ্বোধন করেন ক্লাব নেতৃবৃন্দ।

রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৬৫ এর অধীনে ‘রোটারি ইউনাইট ফর গুড’ স্লোগানকে সামনে রেখে এই সেবাধর্মী কার্যক্রম পরিচালিত হয়। এতে রোটারি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ফ্রান্সেস্কো আরেজো, পিডিজি আশিষ ঘোষ (RIPSA) এবং কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি ড. ইশতিয়াক জামান পিএইচডির দিকনির্দেশনায় প্রকল্পগুলো বাস্তবায়িত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের (২০২৫-২৬) সভাপতি রোটারিয়ান মোহাম্মদ আমিরুল ইসলাম সুমন আরএফএসএম এবং ক্লাব সেক্রেটারি রোটারিয়ান শিশির রঞ্জন সরকার আরএফএসএম। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পাস্ট প্রেসিডেন্ট ও ডেপুটি কো-অর্ডিনেটর (ডিস্ট্রিক্ট-৬৫) রোটারিয়ান পিপি বিকাশ কান্তি দাস পিএইচএফ, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট ও অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর (ডিস্ট্রিক্ট-৬৫) রোটারিয়ান আব্দুর রহমান আরএফএসএম, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান ও অবিভক্ত পশ্চিম জাফলং ইউনিয়নের চেয়ারম্যান ও সাংবাদিক পিপি এম এ রহিম আরএফএসএম, রোটারিয়ান আহমেদ রশীদ চৌধুরী আরএফএসএম এবং রোটারিয়ান নিশি কান্ত দাস আরএফএসএম।

উদ্বোধনকালে বক্তারা বলেন, আর্তমানবতার সেবায় রোটারি ক্লাব সবসময় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সুপেয় পানির সংকট নিরসনে মাদ্রাসা ও মসজিদ সংলগ্ন এলাকায় এই পানির ব্যবস্থা করা হয়েছে, যা স্থানীয় শিক্ষার্থী ও মুসল্লিদের দীর্ঘদিনের পানির কষ্ট লাঘব করবে। আগামীতেও এ ধরনের জনহিতকর কাজ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন ক্লাবের নেতৃবৃন্দ।

No comments:

Post a Comment