কুলাউড়ায় ছাত্রশক্তিতে এক ঝাঁক তরুণের যোগদান, শীঘ্রই কমিটির আত্মপ্রকাশ - July24bd

Breaking

July24bd

বাংলাদেশের সর্বশেষ খবর, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন ও ব্রেকিং নিউজের বিশ্বস্ত বাংলা নিউজ পোর্টাল।

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Friday, 15 May 2026

কুলাউড়ায় ছাত্রশক্তিতে এক ঝাঁক তরুণের যোগদান, শীঘ্রই কমিটির আত্মপ্রকাশ

 


নিজস্ব প্রতিবেদক:

নাহিদ, হাসনাতদের গড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর অঙ্গসংগঠন জাতীয় ছাত্রশক্তি।

কুলাউড়ায় জাতীয় ছাত্রশক্তি উপজেলা শাখার উদ্যোগে প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, তরুণদের সম্পৃক্ততা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা বলেন, কুলাউড়ায় শিক্ষার্থী ও তরুণদের অংশগ্রহণে একটি সুসংগঠিত ও কার্যকর কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।


সভা সূত্রে জানা যায়, শিগগিরই জাতীয় ছাত্রশক্তি কুলাউড়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, নতুন কমিটি শিক্ষার্থী ও তরুণ সমাজের বিভিন্ন ইতিবাচক কার্যক্রমে ভূমিকা রাখবে।


এদিকে মতবিনিময় সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণদের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। আয়োজকরা জানান, সংগঠনকে আরও সক্রিয় ও সময়োপযোগীভাবে পরিচালনার লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হবে।

No comments:

Post a Comment