"আড়ালে কাঁদে দেশ" লিখেছেন মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Sunday, 24 May 2026

"আড়ালে কাঁদে দেশ" লিখেছেন মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী

 আড়ালে কাঁদে দেশ

মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী 



বাইরে থেকে চকচকে সব 

বদল হলো বেশ,

নতুন জামায় সেজে উঠলো

এক অদ্ভুত পরিবেশ।


দামী কোট আর টাই-টুপি

নিখুঁত তাহার ছাঁট,

মনের ভেতর জমে আছে

আজো হিংসুটে বাট।


পোশাক বদলালেই মুছে যায়না

 মানুষের সব পাপ,

ভিতরে তার লুকিয়ে আছে

স্বার্থের ভীষণ ছাপ।


মিষ্টি কথায় ভুলিয়ে দেয়

আড়ালে কাঁদে দেশ,

বাইরের এই চাকচিক্য তো

কেবল অভিনয়-বেশ।


বাহারি পোশাক পরে শুধু 

ধোঁকা দেয় ভবে,

মানুষ তো আর বদলায় না

যদি না স্বভাব বদলাবে।


অন্তরে হোক সুন্দরের চাষ

ঘুচুক মনের কালো,

পোশাক নয় স্বভাব বদলেই 

পৃথিবী হবে আলো।

No comments:

Post a Comment