ব্যর্থ প্রেমিক
নাট্যকার মোঃমনির সরদার
গোসাইরহাট ,শরীয়তপুর।
আমি শব্দে লিখেছি
তোমার মিথ্যে ভালোবাসা,
তুমি চোখে স্বপ্ন এঁকে
ভেঙেছো বিশ্বাসের ভাষা।
প্রেমের কোনো
রঙ হয় না,
তবুও তুমি রঙ মেখে
করেছিলে অভিনয়।
আমি রাত জেগে
তোমার কথা লিখেছি,
তুমি নিঃশব্দে
আমার হৃদয় ভেঙেছো।
আমি প্রতিটা
নক্ষত্র গুনে গুনে,
তোমার নাম রেখেছি
অন্ধকার আকাশে।
তুমি ছিলে শুধুই
স্বার্থের পথিক,
আমি ভেবেছিলাম
তুমি হবে অনন্ত সাথী।
তোমার হাসিতে
বিশ্বাস রেখেছিলাম,
তুমি সেই হাসির আড়ালে
লুকিয়ে রেখেছিলে ছলনা।
আমি মনের ভাষা বুঝতে চেয়েছি
তুমি অর্থ বুঝিয়েছো,
আমি মন খুলে দিয়েছি
তুমি সুযোগ খুঁজেছো।
আমার সরলতা
তোমার কাছে হার মানলো,
ভালোবাসার বদলে
অবহেলা এসে দাঁড়ালো।
তুমি আমায় নিঃস্ব করে
চলে গেলে দূরে,
আমি তখনও লিখেছি
তোমাকে ঘিরে কবিতা।
আমি তো চেয়েছিলাম
একটু সত্যিকারের প্রেম,
তুমি আমাকে বানালে
এক ব্যর্থ প্রেমিক।
আজও মাঝরাতে
তোমার স্মৃতি জাগে,
কষ্টগুলো নীরবে
বুকের ভিতর কাঁদে।
তবুও আমি তোমাকে
অভিশাপ দেয়নি,
কারণ ভালোবাসা
ঘৃণা শেখায় না।
নিয়তির কাছে
সব হিসাব থাকে,
একদিন তুমিও বুঝবে
ভাঙা হৃদয়ের ভাষা।
আমি আজও
কলম হাতে লিখি,
কারণ সত্যিকারের প্রেমিক
সহজে হার মানে না।
তুমি হয়তো
ভুলে যাবে আমায়,
কিন্তু আমার কবিতায়
রয়ে যাবে তোমার ছায়া।

No comments:
Post a Comment