"বৃষ্টির খেলা"লিখেছেন মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী - July24bd

Breaking

July24bd

বাংলাদেশের সর্বশেষ খবর, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন ও ব্রেকিং নিউজের বিশ্বস্ত বাংলা নিউজ পোর্টাল।

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Tuesday, 26 May 2026

"বৃষ্টির খেলা"লিখেছেন মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী

 বৃষ্টির খেলা

মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী



হঠাৎ মেঘের ডাকে 

থমকে দাঁড়াল বেলা,

মাধবপুরের রাস্তায় 

নামে বৃষ্টির খেলা।


সামান্য দূরত্বে ছিল 

ঘর ফেরার পথ,

জলস্রোতে মিশে গেল 

চেনা যত রথ।


সবুজ চায়ের দেশে 

নামল অঝোর ধারা,

আমি শুধু বসে আছি 

হয়ে পথহারা।


বাসের টিকিট পকেটে 

অপেক্ষায় মন,

প্রকৃতির খামখেয়ালে 

ভিজেছে প্রাঙ্গণ।


পল্লীর সবুজ পাতা 

আর দূরের পাহাড়,

বৃষ্টির চাদরে ঢাকা যেন 

এক মোহিনী মায়ার।


বাড়ি ফেরা হলো না 

আজ মেঘের আড্ডায়,

হৃদয় ভাসিয়ে দিলাম 

বৃষ্টির কান্নায়।

No comments:

Post a Comment