"শুভ দুপুর প্রিয় সুবর্ণা মজুমদার" লিখেছেন নাট্যকার মোঃমনির সরদার - July24bd

Breaking

July24bd

বাংলাদেশের সর্বশেষ খবর, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন ও ব্রেকিং নিউজের বিশ্বস্ত বাংলা নিউজ পোর্টাল।

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Saturday, 23 May 2026

"শুভ দুপুর প্রিয় সুবর্ণা মজুমদার" লিখেছেন নাট্যকার মোঃমনির সরদার

 "শুভ দুপুর প্রিয় সুবর্ণা মজুমদার"

নাট্যকার মোঃমনির সরদার 



গ্রাম বাংলার ক্লান্ত

দুপুরের রোদে,

তোমার নামটাই শুধু

শান্তি হয়ে ঝরে।


ধানক্ষেতে হাওয়া বয়ে

নরম সুরে গায়,

আমার সমস্ত অনুভূতি

শুধু তোমাকেই চায়।


আমি তোমার প্রতিটা

নক্ষত্রের প্রেম পড়েছি,

রূপের চেয়ে বেশি

তোমার ভাষায় মুগ্ধ হয়েছি।


শত ব্যস্ততার মাঝেও

একবার তোমায় দেখবো,

তুমি যদি অর্ধাঙ্গিনী হও

সারাজীবন পাশে রবো।


ভালোবাসা কখনো

নিয়ম মেনে আসে না,

তোমাকে ভাবলেই শুধু

হৃদয় থেমে থাকতে চায় না।


আমি সামান্য

একজন ক্ষুদ্র মানুষ,

তবুও তোমার জন্য

বুকে জমাই ভালোবাসার ফানুস।


জ্যোৎস্না রাতে বসে

আমাকে একটু বুঝো,

নীরব চোখের ভাষাগুলো

মন দিয়ে শুধু খুঁজো।


রোজ বিকেলে তোমার

হাত ধরে হাঁটবো,

ঘাসফুল কিংবা কাঠগোলাপ

খোঁপায় গুঁজে দিবো।


বৃষ্টিভেজা পথে

এক ছাতার নিচে,

তোমার হাসির শব্দ

রেখে দিবো হৃদয়ের কাছে।


দিন শেষে ক্লান্ত হলে

মাথা রেখো বুকে,

তোমার সব অভিমান

লুকিয়ে রাখবো সুখে।


তুমি পাশে থাকলে

জীবন হবে আলো,

শুভ দুপুরে বলি শুধু—

ভীষণ তোমায় ভালোবাসি।


নাট্যকার মোঃমনির সরদার 

গোসাইরহাট ,শরীয়তপুর।

No comments:

Post a Comment