"আমিই তো মূর্খ" লিখেছেন মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী - July24bd

Breaking

July24bd

বাংলাদেশের সর্বশেষ খবর, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন ও ব্রেকিং নিউজের বিশ্বস্ত বাংলা নিউজ পোর্টাল।

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Monday, 25 May 2026

"আমিই তো মূর্খ" লিখেছেন মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী

 আমিই তো মূর্খ

মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী 




আমি নগণ্য আমি অযোগ্য

আমিই তো মূর্খ অতি,

বুঝিনা তো কিছু আমি জীবনের কত যে দুর্গতি!


পাহাড় সমান আশা নিয়ে 

শুধু কেঁদে যায় মন,

নিজেকেই মনে হয় যেন 

এক অচেনা ভুবন।


চারিদিকে কত আলো

কত জ্ঞানী গুণীজন,

আমি কেন তবে হায়, 

এমন এক নির্বোধ মন?


শত ভুলে ভরা এই খাতা 

আর জীবনের পাতা,

অযোগ্যতার চাদরে যেন 

শুধু বেদনাতে গাঁথা।


তবুও তো পথচলা 

তবু আশা বাঁধে বুক,

এই বুঝি মুছে যাবে গ্লানি

সবটুকু দুঃখ।


মূর্খতারি আঁধার পেরিয়ে 

একদিন হবে ভোর,

অযোগ্যতা ঘুচিয়ে আমি

খুলবো জ্ঞানেরই ঘোর।

No comments:

Post a Comment