মে দিবস
নাট্যকার মোঃমনির সরদার
গোসাইরহাট ,শরীয়তপুর।
মে দিবসের ডাক
জাগুক সব লাজ,
শ্রমই শক্তি
জীবনের ভক্তি।
ঘামে ভেজা পথ
তবু নেই ক্ষত,
শ্রমই উন্নয়ন
গড়ে নতুন জন।
ভোরের রোদে কাজ
স্বপ্নে ভরা সাজ,
হাতের ছোঁয়ায় দেশ
হাসে নীরব বেশ।
মাটির সাথে প্রাণ
শ্রমিক মহিমান,
ইট বালুর গান
গড়ে আপন স্থান।
ন্যায্য হোক দাম
মিটুক সব ঘাম,
সমতার আলো
ছড়াক মানুষের মাঝে।
শ্রমিকের জয়
মানবতাময়,
মে দিবসের বাণী
শ্রদ্ধা অফুরান্ত।

No comments:
Post a Comment