কেনিয়ায় স্কুল ছাত্রাবাসে আগুন, নিহত ১৬ - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Friday, 29 May 2026

কেনিয়ায় স্কুল ছাত্রাবাসে আগুন, নিহত ১৬

 


কেনিয়ার নাকুরু কাউন্টির একটি মেয়েদের স্কুলের ছাত্রাবাসে অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৭৯ শিক্ষার্থী। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

কেনিয়া রেডক্রস ও পুলিশের বরাতে বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার এ তথ্য জানিয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, আগুন লাগার সময় ছাত্রীরা হোস্টেলে ঘুমিয়ে ছিল। যে ছাত্রাবাস ব্লকে আগুন লাগে, সেখানে প্রায় ২২০ জন শিক্ষার্থী থাকত। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কেনিয়ায় আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা নতুন নয়। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে একাধিক প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সংশ্লিষ্টরা বলছেন, ছাত্রাবাসে অতিরিক্ত শিক্ষার্থী রাখা এবং নিরাপত্তা নির্দেশিকা যথাযথভাবে অনুসরণ না করায় হতাহতের ঘটনা বাড়ছে।


সূত্রঃ বিবিসি

No comments:

Post a Comment