গোসাইরহাট উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় নাট্যকার মোঃ মনির সরদার - July24bd

Breaking

July24bd

বাংলাদেশের সর্বশেষ খবর, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন ও ব্রেকিং নিউজের বিশ্বস্ত বাংলা নিউজ পোর্টাল।

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Saturday, 4 April 2026

গোসাইরহাট উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় নাট্যকার মোঃ মনির সরদার

 


নিজস্ব প্রতিবেদক:

আসন্ন গোসাইরহাট উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় এসেছেন নাট্যকার মোঃ মনির সরদার। দীর্ঘদিন ধরে রাজপথের সক্রিয় ও পরিচিত মুখ হিসেবে তিনি তরুণ রাজনীতিতে নিজস্ব অবস্থান তৈরি করেছেন।

জানা গেছে, মোঃ মনির সরদার অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকার জন্য স্থানীয়ভাবে ব্যাপক পরিচিত। তিনি একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল-এর কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি এমসি কলেজ ছাত্রদল শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং গোসাইরহাট উপজেলা ছাত্রদল-এর সাবেক সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নের গরিবের চরের কৃতি সন্তান মনির সরদার শৈশব থেকেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হিসেবে পরিচিত। রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে তিনি দীর্ঘ ১৭ বছর হামলা, মামলা ও নানা নির্যাতনের শিকার হয়েছেন। তবে এসব প্রতিকূলতা তাকে দমিয়ে রাখতে পারেনি; বরং তিনি রাজপথে আরও দৃঢ় অবস্থান নিয়ে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছেন।

নির্বাচনকে সামনে রেখে তিনি একটি আধুনিক ও উন্নত উপজেলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তার ঘোষিত অঙ্গীকারের মধ্যে রয়েছে— সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, ভূমিদস্যুমুক্ত, মাদকমুক্ত এবং দখলবাজমুক্ত সমাজ প্রতিষ্ঠা। তিনি মনে করেন, জনগণের অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি টেকসই ও ন্যায়ভিত্তিক স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

এ প্রসঙ্গে মনির সরদার গোসাইরহাটবাসীর দোয়া ও সমর্থন কামনা করে বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার সুযোগ পেলে সততা, ন্যায় ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা করব।”


No comments:

Post a Comment