“শ্রীমঙ্গলে ইফতারের আগ মুহূর্তে ভয়াবহ অগ্নিকাণ্ড: তিনটি দোকান পুড়ে ছাই” - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Sunday, 8 March 2026

“শ্রীমঙ্গলে ইফতারের আগ মুহূর্তে ভয়াবহ অগ্নিকাণ্ড: তিনটি দোকান পুড়ে ছাই”

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইফতারের আগ মুহূর্তে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৭ মার্চ) শ্রীমঙ্গল উপজেলার লছনা এলাকায় একটি পেট্রোল-ডিজেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে পাশের আরও দুটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। দুর্ঘটনায় কোনো হতাহত না হলেও প্রায় ৪০০-৫০০ লিটার জ্বালানি তেল নষ্ট হয়েছে বলে জানা গেছে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, লছনা এলাকার ‘মারুফ এন্টারপ্রাইজ’ নামক একটি জ্বালানি তেলের দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার আগুন নিয়ন্ত্রণে আনে। শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সোলায়মান আহমদ জানান, অগ্নিকাণ্ডে মারুফ এন্টারপ্রাইজসহ পাশাপাশি তিনটি দোকান ভস্মীভূত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

No comments:

Post a Comment